রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

কোভিড-১৯ রোগে মারা গেলেন কৌতুক অভিনেতা ‘কাইশ্যা’

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ২৫৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের খ্যাতিমান কৌতুক অভিনেতা কেন শিমুরা কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সংবাদমাধ্যম এনএইচকের প্রতিবেদন অনুযায়ী, টোকিওর একটি হাসপাতালে ৭০ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশে ‘কাইশ্যা’ চরিত্রের জন্য খুবই জনপ্রিয়।

শিমুরা একজন স্ল্যাপস্টিক কৌতুক অভিনেতা এবং রক অ্যান্ড রোল ব্যান্ডের সদস্য ছিলেন। ৭০-৮০’র দশকে কৌতুক অভিনয় করে ঘরে ঘরে তুমুল জনপ্রিয়তা লাভ করেন তিনি। তার মৃত্যুতে ভক্তরা টুইটারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

রবিবার করোনার কারণে নিউমোনিয়ায় ভুগে মারা যান শিমুরা। জ্বর নিয়ে গত ২০ মার্চ হাসপাতালে ভর্তি হন। এরপর নিউমোনিয়া হলে করোনা পরীক্ষায় পজিটিভ আসে ২৩ মার্চ। জাপানের প্রথম বিনোদন ব্যক্তিত্ব হিসেবে করোনায় আক্রান্ত হন তিনি।

শিমুরার আসল নাম ইয়াসুনোরি শিমুরা, ১৯৭৪ সালে কমেডি গ্রুপ ড্রিফটার্সে চু অ্যারাইর স্থলাভিষিক্ত হন। তারও আগেই ১৯৬৯ সালে টেলিভিশনে স্ল্যাপস্টিক কমেডি শো হাচিজিদায়ো জেনিনসুগোয় অভিনয় করে খ্যাতি অর্জন করেন।

এরপর ‘মুশটাশে ড্যান্স’ ও ‘হিগাশিুমুরায়ামা ওন্দো’তে প্যারোডি করে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন শিমুরা। টিভি শোতে ‘বাকা তোনোসামা’ ও ‘হেন্না ওজিসান’ চরিত্রে অভিনয় করে সবার মন কাড়েন। মৃত্যুর আগেও কৌতুক অভিনয় ছাড়েননি। তেনসাই শিমুরা দোবুতসুয়েন’ এ অভিনয় করছিলেন। আগামী এপ্রিলে ‘দ্য নেম অব অ্যাবাভ দ্য টাইটেল’ বই অবলম্বনে তৈরি একটি মুভিতেও অভিনয় করার কথা ছিল তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com