রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

সকল শ্রমিকের মোবাইল ব্যাংক হিসাব খোলার নির্দেশ

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৩০৩ বার পঠিত

অর্থনৈতিক প্রতিবেদক : রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক থেকে সোমবার (৬ এপ্রিল) রাতে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য বাংলাদেশ সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা সরাসরি শ্রমিক-কর্মচারীদের ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে প্রদান করতে হবে। এ জন্য সব পক্ষের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান নিশ্চিত করতে মোবাইলে হিসাব খোলার কার্যক্রম আগামী ২০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে।

এতে আরো বলা হয়, শ্রমিক-কর্মচারীদের এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে এমএফএস হিসাব খোলা যাবে। হিসাব খোলার ক্ষেত্রে কোনো চার্জ বা ফি গ্রহণ করা যাবে না। শ্রমিকদের হিসাব খোলার উদ্দেশে প্রচারণাসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com