শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ বিজ্ঞানীর পদত্যাগ

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ২৬৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের মহামারি সংক্রমণের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গবেষণা কাউন্সিলের সভাপতি বিজ্ঞানী মাউরো ফেরারি পদত্যাগ করেছেন।

বুধবার (৮ এপ্রিল) সকালে ইইউর মুখপাত্র জোহানেস বাহরের বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানী ফেরারি অভিযোগ করেছেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া দেখে অত্যন্ত হতাশ হয়েছেন। এছাড়া তিনি ভাইরাসটি মোকাবিলায় দ্রুততার সাথে একটি বৈজ্ঞানিক কর্মসূচি স্থাপনের চেষ্টা করতে গিয়ে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক বাধার সম্মুখীন হয়েছেন।

তিনি বলেন, ‘আমি বিজ্ঞান এবং ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক কার্যক্রম উভয়ই যথেষ্ট দেখেছি। আমি নিজেই বিশ্বাস হারিয়ে ফেলেছি।’

করোনাভাইরাস চীন থেকে ইতালি, অস্ট্রিয়া, স্পেন এবং অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে সদস্য রাষ্ট্রের দায়বদ্ধ থাকা সত্ত্বেও তারা সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি। পরে এ নিয়ে অনেক সমালোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com