শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ইতালিতে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৩৩৪ বার পঠিত

 

অনলাইন ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় ইতালিতে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (০৭ এপ্রিল) রাত দেড়টার দিকে বেরগামোর স্থানীয় একটি হাসপাতালে ওই বাংলাদেশি মারা যান।

মিলান কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব মাওলানা জোনাইদ সোবহান বাংলাদেশি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে ২০ দিন আগে বেরগামোর হাসপাতালে ওই বাংলাদেশি ভর্তি হন।

তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ইতালির বেরগামো শহরে বসবাস করছিলেন। এছাড়া স্থানীয় কেন্দ্রীয় মসজিদের সভাপতি ছিলেন।

এদিকে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যুতে ইতালিতে বাংলা কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ইতালিতে এ নিয়ে করোনাভাইরাসে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ‌্যে মিলানে ৩, ভেনিসে ১, নাপোলিতে ১ ও বেরগামোতে ১ বাংলাদেশির মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com