শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

লক্ষ্মীপুরে গাজীপুর ফেরত যুবকের করোনা উপসর্গে মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩৪৮ বার পঠিত

 

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতির চরআফজল এলাকায় করোনা উপসর্গ নিয়ে গাজীপুর ফেরত ২২ বছরের এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে ওই হোটেল শ্রমিক নিজ বাড়িতে মারা যান। এদিকে করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাড়ি লকডাউন করা হয়।
স্থানীয়রা জানান, ১২ দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরে সে। গত দুইদিন ধরে সে গলাব্যাথা ও জ্বরে ভুগছিল। পরে ডায়রিয়া দেখা দিলে রবিবার রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, নিহত ব্যক্তি গাজীপুরের আবদুল্লাহপুর এলাকার একটি হোটেলে শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। বাড়িতে গলাব্যাথা ও জ্বরে ভুগছিলেন তিনি। রবিবার রাতে নিজ বাড়িতে মারা যান এই হোটেল শ্রমিক। করোনা উপসর্গ সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়াও তার সংস্পশে আসা ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, সামাজিক সুরক্ষা মেনে রাতেই তার লাশ দাফন করা হয়। করোনার উপসর্গ থাকায় মৃত ওই যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com