শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০১৯
  • ৩৮০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
এ ছাড়া চ্যাম্পিয়ন হওয়ায় দলের কোচ এবং অন্যান্য স্টাফদের শুভেচ্ছা জানান তিনি।

এর আগে ত্রিদেশীয় ক্রিকেটের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারায় টাইগাররা। সেইসঙ্গে প্রথমবারের মতো ফাইনালে জেতার গৌরবও অর্জন করেছে বাংলাদেশ দল।

প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বলেন, ক্রিকেটারদের টিম স্পিরিট দেখে এবং দুর্দান্ত জয়ে সারা দেশের মানুষ গর্বিত। দলের দারুণ এই জয় বর্তমান সরকারের ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা এবং সমর্থন দেওয়ার ফল বলে মনে করেন তিনি। বাংলাদেশ দল এমন ধারাবাহিক পারফরম্যান্স বিশ্বকাপেও দেখাবে বলে আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টির কারণে ২৪ ওভারে ১৫২ রান তোলে। পরে বাংলাদেশকে ২৪ ওভারে ২১০ রানের টার্গেট দেওয়া হয়। জবাবে ৫ উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

সৌম্য সরকার এবং মোসাদ্দেক হোসেন দলের হয়ে ফিফটি করেন। ম্যাচ অব দ্য ম্যাচ হন মোসাদ্দেক হোসেন। সিরিজের তৃতীয় দলটি ছিল স্বাগতিক স্কটল্যান্ড।
ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

এ ছাড়া চ্যাম্পিয়ন হওয়ায় দলের কোচ এবং অন্যান্য স্টাফদের শুভেচ্ছা জানান তিনি।

এর আগে ত্রিদেশীয় ক্রিকেটের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারায় টাইগাররা। সেইসঙ্গে প্রথমবারের মতো ফাইনালে জেতার গৌরবও অর্জন করেছে বাংলাদেশ দল।

প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বলেন, ক্রিকেটারদের টিম স্পিরিট দেখে এবং দুর্দান্ত জয়ে সারা দেশের মানুষ গর্বিত। দলের দারুণ এই জয় বর্তমান সরকারের ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা এবং সমর্থন দেওয়ার ফল বলে মনে করেন তিনি। বাংলাদেশ দল এমন ধারাবাহিক পারফরম্যান্স বিশ্বকাপেও দেখাবে বলে আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টির কারণে ২৪ ওভারে ১৫২ রান তোলে। পরে বাংলাদেশকে ২৪ ওভারে ২১০ রানের টার্গেট দেওয়া হয়। জবাবে ৫ উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

সৌম্য সরকার এবং মোসাদ্দেক হোসেন দলের হয়ে ফিফটি করেন। ম্যাচ অব দ্য ম্যাচ হন মোসাদ্দেক হোসেন। সিরিজের তৃতীয় দলটি ছিল স্বাগতিক স্কটল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com