বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

২৫ এপ্রিল গণস্বাস্থ্যের কিট হস্তান্তর

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ২৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ এপ্রিল (শনিবার) গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা টেস্টিং কিট সরকারের কাছে হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী রাইজিংবিডিকে জানিয়েছেন, সরকারের অনুমোদন পাওয়ার জন্য ওই দিন ৫০০টি র‌্যাপিড টেস্টিং কিট হস্তান্তর করা হবে।

১১ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রর করোনা টেস্টিং কিট সরকারের কাছে হস্তান্তর করার কথা ছিল। পরে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সমস্যার কথা জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ১১ এপ্রিলের পরিবর্তে ২১ এপ্রিল কিট হস্তান্তর করা হবে।

আজ তিনি বলেন, ‘ওই সমস্যা আমরা কাটিয়ে উঠেছি। ২৫ এপ্রিল কিট হস্তান্তর করা হবে। আশা করি, হস্তান্তরের দুই-তিন দিনের মধ্যে সরকার অনুমোদন দেবে।

ডা. জাফরুল্লাহ জানিয়েছিলেন, তাদের উদ্ভাবিত কিট দিয়ে রক্তের গ্রুপ নির্ণয়ের মতো সহজে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনা শনাক্ত করা যাবে। এতে ২০০ থেকে ২৫০ টাকা খরচ হবে। চিকিৎসকের চেম্বার, ওষুধের দোকানসহ বিভিন্ন জায়গায় বসে এ পরীক্ষা করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com