বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

ভাড়াটিয়া বের করে দেওয়া সেই বাড়িওয়ালা গ্রেপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ২৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : একমাসের বাড়ি ভাড়া বকেয়া থাকায় ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া রাজধানীর পান্থপথ এলাকার বাড়িওয়ালা নূর আক্তার শম্পাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শম্পার বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছিল ভুক্তভোগী পরিবার।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর পারভেজ আরেফিন জানান, ভাড়াটিয়াকে লাঞ্ছনার অভিযোগের ভিত্তিতে আমরা বাড়িওয়ালা শম্পাকে নজরদারিতে রাখি। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

গত রোববার (১৯ এপ্রিল) রাতে পান্থপথের ৫৮/৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার একমাসের ভাড়া বাকি থাকায় ২ মাসের নবজাতকসহ ৩ সন্তান ও তার বাবা-মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন বাড়িওয়ালা শম্পা। পরে র‌্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় ভাড়াটিয়াকে বাড়িতে রাখার অনুরোধ জানালেও শম্পা অস্বীকৃতি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com