মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন মিরপুরে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬ ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্রদের কাছে সাহায্যের দাবি ট্রাম্পের উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে : কুসিক প্রশাসক টিপু

মিঠুন চক্রবর্তীর বাবা মারা গেছেন

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩১৭ বার পঠিত

বিনোদন ডেস্ক : ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাবা বসন্ত কুমার চক্রবর্তী মারা গেছেন। গতকাল সন্ধ্যায় মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৯৫ বছর বয়েসি বসন্ত কুমার বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত এ প্রতিবেদনে জানানো হয়েছে, মিঠুন চক্রবর্তীর পুত্র মিমো এখন মুম্বাইতে রয়েছেন। কিন্তু মিঠুন শুটিংয়ের কাজে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। লকডাউনের কারণে সেখানে আটকা পড়েছেন। যতটা দ্রুত সম্ভব মুম্বাই পৌঁছানো যায় তার চেষ্টা করছেন এই অভিনেতা।

এক সময় ক্যালকাটা টেলিফোনে চাকরি করতেন বসন্ত কুমার। তার স্ত্রী শান্তিময়ী ছিলেন গৃহবধূ। মিঠুন ছাড়াও এ দম্পতির আরো তিনটি মেয়ে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com