শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

আশুলিয়ায় ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩২৯ বার পঠিত

তৌহিদ আহম্মেদ রেজা: আশুলিয়ায় বান্ধবীর মামার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে আটক করেছে পুলিশ। আটক আলমগীর মিয়া (৪০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার আকন্দপাড়া গ্রামের রহমান মিয়ার ছেলে। সে আশুলিয়ার মানিকগঞ্জপাড়ায় ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করেন। গতকাল স্বাস্থ্য পরীক্ষার জন্য ১০ বছর বয়সী ওই স্কুল ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার এসআই আব্দুস সালাম জানায়, গত ৯ এপ্রিল ইয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মানিকঞ্জপাড়া এলাকায় আলমগীরের ভাড়া বাসায় এ ধর্ষণের ঘটনা ঘটে। গত মঙ্গলবার রাতে ওই স্কুলছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে ভাড়া বাসা থেকে আলমগীর মিয়াকে আটক করা হয়।
তিনি আরও জানান, ঘটনার দিন দুপুরে প্রতিবেশী এক বান্ধবীর সাথে বান্ধবীর মামা আলমগীর মিয়ার বাসায় বেড়াতে যায় সে। ওই বাসায় যাওয়ার পরে আলমগীর তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি যাতে কেউ জানতে না পারে এ জন্য ভয়ভীতি দেয়ায়।
গত মঙ্গলবার দুপুরে আলমগীর পুনরায় ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে হাত ধরে টানাটানি করে তার বাসায় নিয়ে যেতে চায়। এ ঘটনাটি একজন দেখে তার বাবাকে জানায়। পরে ওই স্কুলছাত্রী তার বাবাকে আগের ঘটনা সব বলে দেয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com