মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক এতিম শিক্ষার্থীদের সাথে এক ব্যাতিক্রমধর্মী সেহরিতে এমপি জাহাঙ্গীর কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন মিরপুরে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে চীন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ২৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে চীন।

বুধবার (২২ এপ্রিল) চীনের রাজধানী বেইজিং থেকে পাঠানো এক লিখিত বার্তায় দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এ প্রত্যয় ব্যক্ত করে।

লিখিত বার্তায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ জানায়, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণ করোনাভাইরাস মোকাবিলার সংকটময় দিনগুলোতে চীনের জনগণকে বিভিন্নভাবে সর্বাত্মক সহায়তা দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহমর্মিতা ও সংহতি জানিয়ে চীনের রাষ্ট্রপতি শি জিং পিং বরাবর চিঠি পাঠিয়েছিলেন। চীনের জনগণ সংকটকালীন সময়ে শেখ হাসিনার মহানুভবতাকে সারাজীবন স্মরণ রাখবে।’

লিখিত বার্তায়, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের, ‘সত্যিকারের বন্ধুত্ব সাহসীকতার সাথে দুর্ভোগ-দুর্দশার পর্বত ও সাগর পাড়ি দেয়’- এই উদ্ধৃতি তুলে ধরে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলা হয়, চীনের সংকটকালে বাংলাদেশ যেভাবে পাশে দাঁড়িয়েছিল ঠিক একইভাবে চীন সরকার সব ধরনের সহযোগিতা দেবে এবং বাংলাদেশের পাশে থাকবে।’

চীনা কমিউনিস্ট পার্টি একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরীক্ষিত বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। চীন মনে করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ-এর নেতৃত্বে এই সংকট মোকবিলার সামর্থ্য বাংলাদেশের রয়েছে।

তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে অতি দ্রুত সময়ের মধ্যে মহামারি করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সক্ষম হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com