সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে

ভোলায় দুইজনের করোনাভাইরাস শনাক্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩০৯ বার পঠিত
3d render impression of floating coronavirus cells. Coronaviruses cause respiratory tract infections in humans and are connected with common colds, pneumonia and severe acute respiratory syndrome (SARS).

সিরাজ মাসুদ,ভোলা: ভোলায় প্রথমবারের মত দুইজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ও আরেকজন মনপুরা উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বিষয়টি নিশ্চিত করেন ।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী জানান, উপজেলার কাচিয়া ইউনিয়নে ৮ বছরের এক কন্যাশিশুর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আমরা খবর নিয়েছি। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। ওই শিশুর পুরো পরিবার ও ওই বাড়ির সকলের নমুনা পরীক্ষা করা হবে। এ জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অপরদিকে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২২ বছরের এক যুবকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ওই যুবক গত ৫/৬ দিন আগে ঢাকার মিরপুর থেকে মনপুরা আসেন। বুধবার (২২ এপ্রিল) তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, শুক্রবার (২৪ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত দুইজনের পরিবার ও তাদের বাড়ির লোকজনের নমুনা সংগ্রহ করা হবে। ওই দুই উপজেলা লকডাউনের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com