সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

সৌদি আরবে চাবুক মারার বদলে কারাদণ্ড কিংবা জরিমানার বিধান

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ২২৭ বার পঠিত

নিউজ ডেস্ক: সৌদি আরবে চাবুক মারার শাস্তি উঠিয়ে নেয়া হচ্ছে। দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে, চাবুক মারার বদলে কারাদণ্ড কিংবা জরিমানার বিধান করা হবে।

বিবিসি, রয়টার্স ও আল-আরাবিয়াহর খবরে এমন তথ্য জানা গেছে।

বলা হয়েছে, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও তার ছেলে মোহাম্মদ বিন সালমানের মানবাধিকার সংস্কারের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভিন্নমতাবলম্বীদের দমনসহ প্রখ্যাত সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে রয়েছে সৌদি কর্তৃপক্ষ।

মানবাধিকারের সবচেয়ে বাজে রেকর্ড সৌদির বলে দাবি করেছেন সমালোচকেরা।

দেশটিতে সর্বশেষ চাবুক মারার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয় ২০১৫ সালে। তখন ব্লগার রাফি বাদাওয়িকে প্রকাশ্যে চাবুক মারার ঘটনা ঘটেছিল।

ইসলাম অবমাননা ও সাইবার অপরাধের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। অপরাধ প্রমাণিত হওয়ার পর তাকে এক হাজার বার চাবুক মারার সাজা ঘোষণা হয়েছিল।

কিন্তু বিশ্বব্যাপী ক্ষোভ ও তার মৃতপ্রায় অবস্থা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর সেই সাজার আংশিক মওকুফ করা হয়েছিল।

এসব ঘটনা সৌদি আরবের ভাবমর্যাদার জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন বিবিসির আরব বিষয়ক সম্পাদক সেবাস্তিয়ান উসার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com