রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ফুটবলকে বাঁচাতে ১২৭৫ কোটি টাকা দিয়েছে ফিফা

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ২৯৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : বিশ্বজুড়ে মহামারি করোনার প্রভাবে কার্যত অচল হয়ে পড়েছে ফুটবল বিশ্ব। এমন অবস্থায় নিজেদের কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে বিভিন্ন সহযোগী দেশের ফুটবল ফেডারেশন গুলো। আর এই মুহূর্তে ফুটবলকে বাঁচাতে সাহায্যের হাত বাঁড়িয়ে দিলো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আজ (শুক্রবার) ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো জানিয়েছেন, কোভিড-১৯ মহামারির কারণে ফুটবল বিশ্বে যে ক্ষতি হয়েছে, তা সামলে ওঠার প্রথম ধাপ হিসেবে আগামী কয়েক দিনের মধ্যে সদস্য দেশগুলোকে ১৫০ মিলিয়ন ইউএস ডলার অর্থ সাহায্য দেওয়া শুরু হয়েছে। বাংলাদেশি অর্থ মূল্যে যা ১ হাজার ২৭৫ কোটি টাকার সমান।

ইনফ্যান্তিনো বলেন, ‌‘এই মহামারি পুরো ফুটবল বিশ্বকে বিরল এক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তীব্র এই সংকটে সহযোগিতা করা ফিফার দায়িত্বের মধ্যে পড়ে। আর এই কাজ শুরু হলো এই সময়টায় বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে এমন সদস্য দেশগুলোকে জরুরি অর্থ সাহায্য দেয়ার মাধ্যমে। ফুটবল বিশ্বের এই সংকটকালে সূদুরপ্রসারি আর্থিক সাহায্য পরিকল্পনার প্রথম ধাপ এটা।’

২১১ সদস্য দেশকে এই সহায়তা সমানভাবে ভাগ করে দেওয়া হবে। সেক্ষেত্রে প্রতিটি সদস্য দেশ আগামী কিছুদিনের মধ্যে প্রায় ৫ লাখ ইউএস ডলার করে পাবে। যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ২৫ লাখের মতো। এই সহায়তার পাশাপাশি ফরোয়ার্ড ২.০ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় অন্যান্য সুবিধা দেওয়া হবে সদস্য দেশগুলোকে।

ফিফা সদস্য দেশগুলোকে প্রয়োজনে অর্থ সাহায্য দিয়ে থাকে। তবে সেটা থাকে নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করা সাপেক্ষে। আর করোনার প্রভাব থেকে ফুটবলকে বাঁচাতে যে অর্থ দিচ্ছে ফিফা এটা ২০১৯ এবং ২০২০ সালের অপারেশনাল ফান্ড থেকে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com