শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

প্রধানমন্ত্রীর কার্যালয় খুলবে আগামীকাল থেকে

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ২৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতির মধ্যে আগামীকাল রবিবার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারী অফিস শুরু করবেন।

মূলত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, প্রকল্প পরিচালক, পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক এবং সকল উইংয়ের সমপর্যায়ের কর্মকর্তারাই এর আওতায় রয়েছেন।

আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫ মে পর্যন্ত পঞ্চম দফায় ছুটি বাড়িয়েছে সরকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় আগামী ২৬ এপ্রিল থেকে সরকারি দাপ্তরিক সময়সূচি অনুযায়ী যথারীতি খোলা থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, প্রকল্প পরিচালক, পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক এবং সকল উইংয়ের সমপর্যায়ের কর্মকর্তারা নিয়মিত অফিসে উপস্থিত থাকবেন।’

করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরে চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। সবশেষে পরিস্থিতি বিবেচনায় নিয়ে পঞ্চম দফায় ৫ মে পর্যন্ত ছুটি বাড়ায় সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘মহাপরিচালক এবং উইং প্রধানদের পর্যালোচনা করে নিজ নিজ উইংয়ের সাপোর্ট স্টাফের দৈনিক উপস্থিতি সংখ্যা নির্ধারণ করবেন। উইং বা শাখায় কর্মরত সাপোর্ট স্টাফের ২৫ শতাংশের বেশি না হওয়াই বাঞ্ছনীয়।’

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি সেবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন সংস্থাগুলোই সাধারণ ছুটির সময়ে সীমিত পরিসরে খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com