শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ

বাজারে নতুন ট্যাবলেট আনল হুয়াওয়ে

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩৩৫ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাজারে নতুন ট্যাবলেট নিয়ে এল হুয়াওয়ে। চীনে লঞ্চ হয়েছে হুয়াওয়ে মেটপ্যাড। গত বছর নভেম্বরে হয়াওয়ে মেটপ্যাড প্রো ফাইভজি’র পরে এটা তাদের দ্বিতীয় ট্যাবলেট।

একাধিক রঙ ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ট্যাবলেট। ডিভাইসটিতে রয়েছে কিরিন ৮১০ চিপসেট, ৮ মেগাপিক্সেল ক্যামেরা আর স্টাইলাস সাপোর্ট। প্রো ভেরিয়েন্টের মতো হুয়াওয়ে মেটপ্যাডে ফাইভজি কানেক্টিভিটি থাকছে না।

চীনের বাজারে নতুন মেটপ্যাডের দাম ১৮৯৯ ইয়েন।

ডিভাইসটিতে রয়েছে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম। এই ট্যাবলেটে রয়েছে ১০.৪ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ট্যাবলেটের ভিতরে রয়েছে কিরিন ৮১০ চিপসেট, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

হুয়াওয়ে মেটপ্যাডে একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য আরো একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে। এতে ওয়াইফাই সাপোর্ট থাকছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com