মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামের কর্ণফুলীতে চুরির সালিশে যুবক খুন

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩১৩ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: চুরির ঘটনায় বসা স্থানীয় সালিশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফ দোভাষ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন খুইদ্দারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় পারভেজ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে বলে তিনি জানান। নিহত আরিফ দোভাষ খুইদ্দারটেক এলাকার আহমদ হোসেনের ছেলে।

মো. ইসমাইল হোসেন বলেন, ‘আরিফ দোভাষের চাচাতো ভাই ওয়াহিদের ঘরে চুরি হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে সকালে সালিশে বসেছিল। সালিশে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কাউসারসহ কয়েকজন আরিফকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

তিনি আরও বলেন, ‘আমরা আসামি ধরতে গেলে স্থানীয়রা বাধা দেয়। পরে র‍্যাব সদস্যদের সহায়তায় পারভেজ নামে একজনকে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে মূল অভিযুক্ত কাউসার পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com