শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ২৪৯ বার পঠিত

নিউজ ডেস্ক: টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোকবার্তায় রাষ্ট্রপ্রতি আসাদুজ্জামানের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

গতকাল শনিবার বিকেলে ঢাকার গুলশানে নিজ বাসায় মারা যান খন্দকার আসাদুজ্জামান। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। মুজিবনগর সরকারের প্রথম অর্থসচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুক্তিযুদ্ধ ও সংস্থাপন বিষয়ক এই উপদেষ্টা স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

রাষ্ট্রপতি ছাড়াও আসাদুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির এবং ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ।

খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল জানান, তাঁর বাবার প্রথম জানাজা গতকাল রাতে গুলশানের বাসায় অনুষ্ঠিত হয়েছে। গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নারুচিতে দ্বিতীয় জানাজা শেষে আজ রবিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

খন্দকার আসাদুজ্জামান টাঙ্গাইল-২ আসন থেকে ১৯৯৬ সালের জুন মাসের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com