শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেতনের দাবিতে রাজধানীর মালিবাগে শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩০৫ বার পঠিত

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মালিবাগে বিক্ষোভ করেছেন পোশাক কারাখানার শ্রমিকরা। রবিবার সকালে আবুল হোটেলের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

‘তাহসিন ফ্যাশনস’ নামে একটি প্রতিষ্ঠানে কাজ করা উজ্জ্বল বলেন, আমাদের দুই মাসের বেতন দেয়নি কারখানা মালিক। একবার ১৫ এপ্রিল তারিখ দিয়েছিল বেতন দেওয়ার জন্য, কিন্তু দেয়নি। পরে ২৬ এপ্রিল তারিখ দেয়। এখন কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বেতন পরিশোধ না করায় শ্রমিকদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে আমরা রাস্তা বিক্ষোভে নেমেছি।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ জানান, পুলিশ গিয়ে বুঝিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে। বিষয়টি বিজিএমইএকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com