শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

করোনা-মুক্ত হতে রমজানে বেশি করে ইবাদত করার আর্জি মোদির

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ২৬২ বার পঠিত

ডেস্ক: করোনা মহামারি থেকে মুক্ত হতে এবার মুসলমানদের কাছে আর্জি জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুসলমান জাতির ঈদ উৎসবের আগেই যাতে করোনা চলে যায় সেজন্য রমজান মাসে মুসলমানদের বেশি বেশি করে ইবাদত করার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার সকালে তার মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ ভাষণে এ আর্জি জানান মোদি। খবর এনডিটিভির।

প্রতি মাসের শেষ রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মতো করে বেতারে ‘মন কি বাত’ অনুষ্ঠান করেন মোদি। এবারের ‘মন কি বাত’-এ তিনি করোনাভাইরাসের সংক্রমণ নিয়েই কথা বলেন। তিনি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে আর্জি জানান, রমজানে আরও বেশি করে ‘ইবাদত’ করার জন্য। তিনি বলেন, মুসলিমদের উচিত বেশি করে ইবাদত করা, যাতে  ঈদের আগেই বিশ্ব করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত হয়।

প্রসঙ্গত, রমজানে রোজা রাখার পাশাপাশি মুসলমানরা বেশি বেশি ইবাদত করেন। এ মাসে দোয়াও বেশি কবুল হয় আল্লাহর দরবারে। এ জন্যই দেশের মুসলমানদের বেশি বেশি ইবাদত করার আহ্বান জানান মোদি, যাতে করোনা মহামারি থেকে মুক্তি মেলে।

ভাষণে প্রধানমন্ত্রী মোদি বলেন, দেশের প্রতিটি নাগরিক করোনার বিরুদ্ধে এই লড়াইয়ের যোদ্ধা। এই কঠিন সময়ে গোটা দেশ একসঙ্গে এগোচ্ছে। সবাই একে অপরের সাহায্য করছে। এমন মনে হচ্ছে দেশজুড়ে মহাযজ্ঞ চলছে। কেউ গরিবদের মুখে খাবার তুলে দিচ্ছেন। কেউ বা অভাবীদের পাশে দাঁড়াচ্ছেন এবং বিনামূল্যে সবজি বিতরণ করছেন। করোনার বিরুদ্ধে আমাদের লড়াই জনতা পরিচালিত। তাই মুসলমানদের উচিত বেশি বেশি ইবাদত করা, যাতে করোনা মুক্ত হতে পারি আমরা।

পাশাপাশি মাস্কের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন মোদি। তিনি বলেন, মাস্ক জীবনের অংশ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে এটা অত্যন্ত প্রয়োজনীয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com