বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ

উপসর্গ বদল করোনার, ভয় বাড়াচ্ছে ত্বকের লালচে র‌্যাশ!

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ২৬১ বার পঠিত

বার বার উপসর্গ বদলে ভয়ঙ্কর হচ্ছে করোনা ভাইরাস। শুরুটা হয়েছিল, জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথার মতো উপসর্গ দিয়ে। তারপর হার্ট অ্যাটাকের উপসর্গে হাজির হল এই ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা আর হার্ট অ্যাটাকের উপসর্গের পর গ্যাস্ট্রিকের সমস্যার একাধিক উপসর্গ নিয়ে সামনে এসেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এ বার ত্বকের লালচে র‌্যাশও নাকি করোনা ভাইরাসের সংক্রমণের লক্ষণ!

সম্প্রতি ইতালিতে বেশ কয়েকজনের শরীরে এই উপসর্গ দেখা গিয়েছে। সঙ্গে জ্বর আর গলা ব্যথার মতো সমস্যা। অনেক ক্ষেত্রে অন্য কোনো রকম অসুবিধা নেই, রয়েছে শুধুমাত্র ত্বকের লালচে র‌্যাশ!

ইতালির বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাঁচজন আক্রান্তের মধ্যে মাত্র একজনের শরীরেই এই ধরনের উপসর্গ দেখা যাচ্ছে।

চর্মরোগ বিশেষজ্ঞ ড. ভেরোনিক বাতালি জানান, যাদের ত্বকে তেমন কোনো সমস্যা নেই, তাদের শরীরেও এই লালচে র‌্যাশ দেখা যাচ্ছে। এর ২-৩ দিন পরই তাদের শরীরে আরও একাধিক জটিল সমস্যা দেখা দিচ্ছে।

ইতালির একটি হাসপাতালে চিকিৎসাধীন ৮৮ জন করোনা আক্রান্তের মধ্যে ২০ শতাংশের শরীরেই এই নতুন ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। যে সমস্ত শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে, তাদের পায়ের পাতা ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। পা লাল হয়ে ফুলে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে। আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, করোনা ভাইরাসের নানা ধরনের উপসর্গ ততই সামনে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com