শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত- ১ চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন রৌমারীতে ৩১ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেফতার ঝালকাঠি পৌরসভার সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী ফারজানা মালা

মৌলভীবাজারে দুই পুলিশ সদস্যসহ ৬ জনের করোনা শনাক্ত

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩৩০ বার পঠিত

মৌলভীবাজারে দুই পুলিশ সদস্যসহ নতুন করে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে কুলাউড়া থানা পুলিশের দুই সদস্য, বড়লেখা থানার এক উপপরিদর্শকের (এসআই) স্ত্রী, শ্রীমঙ্গলের এক চা শ্রমিক ও কুলাউড়ার ফরিদপুর গ্রামের একই পরিবারের দুজন রয়েছেন। জেলায় এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ জনে।

কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হক গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. নূরুল হক জানান, কুলাউড়া থানার বিপরীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ১৮ পুলিশ সদস্য একসঙ্গে বসবাস করতেন। ওই কমপ্লেক্সে এর আগে এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। পরে ১৭ জনের নমুনা পরীক্ষা করলে আরো দুই পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়।

এ ছাড়া কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ফরিদপুর গ্রামের একই পরিবারের দুজনের করোনা পজিটিভ এসেছে। এর আগে ওই পরিবারের এক সদস্যের করোনা পজিটিভ পাওয়া যায়।

এরই মধ্যে মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজনগরে একজন, বড়লেখার একজন ও মৌলভীবাজার জেলা সদরের একজন রয়েছেন। এ ছাড়া জেলায় করোনার উপসর্গ নিয়ে মোট ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে, মোট আক্রান্তের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com