বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

এনবিআর, সঞ্চয় অধিদপ্তরের সব অফিস খোলা রাখার নির্দেশ

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩০৮ বার পঠিত

অর্থনৈতিক প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জাতীয় সঞ্চয় অধিদপ্তরসহ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন সব দপ্তরের বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের সব অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

আদেশে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল এবং ৩ মে হতে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে । উক্ত ছুটির সঙ্গে আগামী ১ ও ২ মে সাপ্তাহিক ছুটিও সংযুক্ত থাকবে। উক্ত ছুটিকালীন জরুরি প্রয়োজনে এ বিভাগ (অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) এবং এ বিভাগের অধীনস্থ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তরসমূহ খোলা রাখার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিভাগকে অনুরোধ করা হয়েছে।

এ পরিস্থিতে ছুটিকালীন জরুরি প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জাতীয় সঞ্চয় অধিদপ্তর, ট্যাক্সেস ট্রাইব্যুনাল এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালকে তাদের আওতাধীন বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের দপ্তরসমূহ খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এদিকে করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের সাধারণ ছুটিতে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি অফিস সীমিত পরিসরে রোববার খোলা হয়েছে। শুধু ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখার আগের নির্দেশনা প্রত্যাহার করে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখায় নির্দেশনা দেওয়ার পর ওই তালিকার বাইরে থাকা কোনো কোনো মন্ত্রণালয় আমাদের জানায়, তারাও সীমিত পরিসরে অফিস খোলা রেখে কাজ করছে। এখন কোনো মন্ত্রণালয়, বিভাগ বা সরকারি অফিসের নাম নির্দিষ্ট না করে দিয়ে বলা হয়েছে, জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি অফিস এই ছুটির মধ্যে সীমিত পরিসরে খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com