সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

মাতৃহারা বিড়াল ছানাকে দুধ খাওয়াচ্ছে কুকুর

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩২২ বার পঠিত

নিউজ ডেস্ক : ঘটনাটি তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মার্সিন প্রদেশের। সেখানে মাতৃহারা একটি বিড়াল ছানাকে দুধ খাওয়াচ্ছে একটি কুকুর।

ওই অঞ্চলের এমরি ক্যান এজিন নামের এক ব্যক্তি বিড়াল ছানটিকে রাস্তায় কুড়িয়ে পান। এরপর আশে-পাশে অনেক্ষণ তার মাকে খুঁজে বেড়ান। কিন্তু কোনো হদিস পাননি। শেষমেশ বাধ্য হয়ে বিড়াল ছানাটিকে বাসায় নিয়ে আসেন। পরিকল্পনা ছিল নিজ হাতে দুধ খাইয়ে বড় করবেন।

বাসায় নিয়ে আসার পরই তার কুকুর ‘ফিনদিক’ বিড়াল ছানাটিকে শুকতে শুরু করে। এরপর কাছে টেনে নেয়। অল্প সময়ের মধ্যেই কুকুরটি দুধ খাওয়াতে শুরু করে। এ দৃশ্য দেখে যারপরনাই বিস্মিত হন এজিন। পাশাপাশি খুশিও হন। কারণ, মাতৃহারা বিড়ালটি অবশেষে মাতৃস্নেহ ও আশ্রয় পেলো।

‘আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে কি দেখতেছি। আমার গর্ভবতী কুকুরটি বিড়াল ছানাটিকে দুধ খাওয়াতে শুরু করে। আমি খুবই খুশি হই বিষয়টি দেখে। ওকসুজের এখন একটি মা হল।’

এজিন বিড়াল ছানাটির নাম দিয়েছেন ‘ওকসুজ’। তুর্কি ভাষায় যেটার মানে ‘এতিম’।

উল্লেখ্য, পশুচিকিৎসকদের মতে ৮ সপ্তাহের গর্ভবতী কুকুরের বাটে দুধ আসতে শুরু করে এবং খাওয়াতে পারে।

তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com