বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চীনকে ট্রাম্পের হুমকি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২৫৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ৩০ লাখের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ১০ লাখই যুক্তরাষ্ট্রে। প্রাণঘাতী ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটি। একদিকে করোনায় বেসামাল অবস্থা, অন্যদিকে সংবাদমাধ্যমের সামনে বেফাঁস মন্তব্য করে তীব্র সমালোচনার শিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেস ব্রিফিং করা মানেই ‘সময় নষ্ট’, এই অভিযোগে কিছুদিন ধরে সাংবাদিকদের সামনে দাঁড়াননি তিনি। সোমবার ফিরলেন, এসেই চীনকে আক্রমণ করে কথা বললেন ট্রাম্প।

আলজাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা মোকাবিলায় চীনের দায়িত্বহীনতাকে ফের দায়ী করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, আসলে কী ঘটেছিল তা নিয়ে ‘গুরুতর তদন্ত’ করছে তার প্রশাসন। ট্রাম্প আবারো বললেন, বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়া শুরুতেই ঠেকাতে পারতো চীন।

হোয়াইট হাউজ মিডিয়া কনফারেন্সে ট্রাম্প বলেছেন, ‘আমরা খুব গুরুতর তদন্ত করছি, চীনকে নিয়ে আমরা খুশি নই। তাদের কাছে কৈফিয়ত চাওয়ার অনেক পথ আছে। আমরা বিশ্বাস করি শুরুতেই এটা থামানো যেতো। দ্রুত থামানো যেতো, তাহলেই বিশ্বব্যাপী ছড়াতে পারতো না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com