শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

ফারাহ কন্যার আঁকা ছবি ১ লাখ রুপিতে কিনলেন অভিষেক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২৬১ বার পঠিত

বিনোদন ডেস্ক : বলিউড নির্মাতা ফারাহ খানের মেয়ে অন্যা। তার আঁকা একটি ছবি ১ লাখ রুপিতে কিনেছেন অভিনেতা অভিষেক বচ্চন।

মূলত, দুস্থ মানুষ ও পথের পশুপাখিদের খাবারের অর্থ জোগারের জন্য একটি ফান্ড গঠনের উদ্যোগ গ্রহণ করেছে অন্যা। এর অংশ হিসেবে তার আঁকা প্রতিটি ছবি ১ হাজার রুপিতে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ফারাহ কন্যা। আর এই ফান্ডে অবদান রাখতেই অভিষেক একটি ছবি ১ লাখ রুপিতে কিনেছেন।

গতকাল সোমবার ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অভিষেকের সঙ্গে অতীতের একটি ছবি পোস্ট করেন ফারাহ। এর ক্যাপশনে লিখেছেন, ‘একটি ছবির জন্য ১ লাখ রুপি কে দিবে? শুধু বচ্চন। এই সহযোগিতা অন্যার চ্যারিটি দ্বিগুণ করে দিয়েছে। ধন্যবাদ আমার পাগল ও বড় হৃদয়ের বালক। তোমার জন্য বড় আলিঙ্গন অপেক্ষা করছে, যদিও জানি তুমি তা পছন্দ করো না।

শুধু অভিষেক নয়, এরই মধ্যে জয়া আখতার, গৌরী খান, সোনালী বেন্দ্রে, শ্বেতা বচ্চন, রাভিনা ট্যান্ডন, তাহিরা কাশ্যপ, আদিতি রাও হায়দারি, সোনু সুদের মতো তারকা অন্যার আঁকা ছবি কিনেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com