রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৪ জন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩৫৬ বার পঠিত

হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে মরণঘাতি করোনাভাইরাসে আরো ৮৪ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৪২জন। তবে নতুন করে কারো মৃত্যু হয়নি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ৪২ জন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। সোমবার এই আক্রান্তের সংখ্যা ছিল ৬৫৮ জন এবং মোট মৃত্যু ছিল ৪২।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ২৪২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬০ জনের।
জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩০ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১৮ জন, সদর উপজেলার ৮ জন, রূপগঞ্জ ১ ও আড়াইহাজারের ৩ জন করে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ২৮ জন ও আক্রান্ত ৫০৪ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ১০ জন ও আক্রান্ত ১৮৬ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com