শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

সাংবাদিকের যখন প্যান্ট নেই (ভিডিও)

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩২২ বার পঠিত

অনলাইন ডেস্ক : বাড়িতে বসে অফিসের কাজ করতে সাজগোজ বা পরিপাটির প্রয়োজন পড়ে না। বিছানা, সোফা, বারান্দা যেখানে খুশি সেখানেই বসেই কাজ করা যায়। তবে সেটি যদি টেলিভিশন ক্যামেরার সামনে হাজির হওয়ার কাজ হয় সেখানে এগুলোর কোনোটিই খাটবে না।

মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসির সাংবাদিক উইল রিভ হয়তো বিষয়টি ভুল গিয়েছিলেন। নইলে কি আর তিনি প্যান্ট না পরেই ক্যামেরার সামনে হাজির হন!

সিএনএন জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকালে ‘গুড মর্নিং আমেরিকা’অনুষ্ঠানে প্রতিবেদন নিয়ে ক্যামেরার সামনে হাজির হন রিভ। বাড়িতে বসেই প্রতিবেদন পরিবেশন করছিলেন তিনি। তাই ক্যামেরার অ্যাঙ্গেল তিনি নিজেই ঠিক করে নিয়েছিলেন।
অনুষ্ঠানের শুরুতে রিভকে স্যুট পরা অবস্থাতেই দেখা যায়। তবে তীক্ষ্ম নজরধারী দর্শকদের চোখে দ্রুতই ধরা পড়ে- রিভের স্যুটের নিচে প্যান্ট নেই। টেলিভিশনের স্ক্রল প্রথমদিকে তার উন্মুক্ত পা ঢেকে রাখলেও শেষ রক্ষা হয়নি।

পরে রিভ জানান, স্যুট জ্যাকেটের নিচে ওয়ার্কআউট পোশাক পরেছিলেন তিনি।

টুইটারে তিনি লিখেছেন, ‘যখন ওয়ার্ক ফ্রম হোম করতে গিয়ে ভুল হয়ে যায় (বা, আপনার নিজের ফ্রেম করা লাইভ শটটি বেশি চওড়া হয়ে যায়)! সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বন্ধুবান্ধব, পরিবার এবং কয়েক শতাধিক অচেনা ব্যক্তির দেখা ওই ক্যামেরা অ্যাঙ্গেল আমাকে আমার সকালের রুটিন পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com