বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

গৃহহীনদের তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর: সেতুমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ২৬২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : গৃহহীন ও হতদ্ররিদ্রদের তালিকা তৈরি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘একইসঙ্গে এসব মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।’

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে ওবায়দুল কাদের এই তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, ‘এই তালিকা তৈরি করে প্রশাসনকে সহযোগিতা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে। অনেক মানুষ আছে, যাদের কোনো ঘর নেই। রেল স্টেশন, টার্মিনাল, ফ্লাইওভার খোলা আকাশের নিচে অসংখ্য শিশুসহ অনেক মানুষ আজকে থাকছেন। মুজিববর্ষের অঙ্গীকার হিসেবে গৃহহীনদের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী গৃহহীনদের তালিকা তৈরির কাজে উপকমিটি ও আমাদের নেতারা প্রশাসনকে সহযোগিতা করবেন।’

এ সময় দলীয় কার্যালয় থেকে ভিডি কনফারেন্সে যুক্ত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ রহমত উল্লাহ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক, উপদপ্তর সম্পাদক সায়েম খান, সদস্য শাহবুদ্দিন ফরাজী, শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com