রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

নেদারল্যান্ডসের প্রতি অনুরোধ পোশাকের ক্রয়াদেশ বাতিল না করতে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ২৭৫ বার পঠিত

 

নিউজ ডেস্ক: নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী সিগরিড কাগের কাছে বাংলাদেশের পোশাক শিল্প পণ্যের অর্ডার বাতিল না করার জন্য অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেদারল্যান্ডসের মন্ত্রী সিগরিড কাগের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় মোমেন এ অনুরোধ জানান।

এতে বলা হয়, নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী সিগরিড কাগ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে কোভিড-১৯ মোকাবিলায় আলোচনা করার জন্য টেলিফোন করেছিলেন। এসময় ড. মোমেন সিগরিড কাগকে বলেন, কোভিড-১৯ এর কারণে ইউরোপীয় ক্রেতারা বাংলাদেশের পোশাক শিল্প পণ্যের অর্ডার বাতিল করছেন। ইউরোপীয় ক্রেতারা বাংলাদেশ থেকে তিন দশমিক ১৮ বিলিয়ন (৩১৮ কোটি) মার্কিন ডলার মূল্যের পোশাক শিল্প পণ্যের অর্ডার বাতিল করছেন। ফলে ১ হাজার ১৫০টি পোশাক কারখানার প্রায় দুই দশমিক ২৮ মিলিয়ন (২২ লাখ ৮০ হাজার) শ্রমিকের জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি এই অর্ডার বাতিল না করার জন্য অনুরোধ জানান। ডাচ মন্ত্রী এ সময় পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে আশ্বস্ত করেন।

টেলিফোনে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাগরে ভেসে থাকা ৫শ রোহিঙ্গার বিষয়ে ডাচ মন্ত্রীকে ব্যাখ্যা দেন। ড. মোমেন বলেন, সাগরে ভেসে থাকা রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমার মধ্যে নেই। সমুদ্র আইন অনুযায়ী এ রোহিঙ্গাদের নেওয়ার দায় আশপাশের দেশগুলোর।

এসময় রোহিঙ্গাদের সহায়তার জন্য ড. মোমেন ডাচ মন্ত্রীকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com