শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ৫৭১, মৃত্যু ২

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ২৮৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ১৭০ জনের মৃত্যু হলো।

এছাড়া একই সময়ে নতুন করে আরও ৫৭১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৩৮ জনে।

শুক্রবার (০১ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যোগ দিয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মারা যাওয়াদের মধ্যে এক জন পুরুষ, অপরজন নারী। তাদের একজনের বয়স ৬০ বছরের বেশি, আরেকজনের ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। একজন ঢাকার, আরেকজন ঢাকার বাইরের।

গত ২৪ ঘণ্টার তথ্য-উপাত্ত তুলে ধরে তিনি জানান, এ সময়ে আরও ৫ হাজার ৯৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫৭৩টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ হাজার ২৩৯টি। নতুন পরীক্ষায় আরও ৫৭১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১৪ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৭৪ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, আরও অন্তত ৮শ রয়েছেন যাদের মধ্যে কোনো লক্ষণ উপসর্গ নেই। তারা সুস্থ আছেন। কিন্তু পরপর দুটি পরীক্ষায় নেগেটিভ না আসায় তাদের সুস্থ হিসেবে ধরা হচ্ছে না।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৭৫ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১ হাজার ৫২২ জন।

এসময় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, কিছু জায়গায় আক্রান্ত ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে। তিনি তাদের হেয় না করে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আজকে যিনি কোভিড-১৯ নেগেটিভ আছেন, কাল তিনি পজেটিভ হতে পারেন। যে কেউই আক্রান্ত হতে পারেন। তাই কাউকে সামাজিকভাবে হেয় না করারও আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com