শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

কেরানীগঞ্জে করোনায় আরও এক রোগীর মৃত্যু, ৭ র‌্যাবসহ নতুন শনাক্ত ২২

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ২৫৯ বার পঠিত

ঢাকার কেরানীগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে কেরানীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জনে।

এ ছাড়াও একদিনে ৭ র‌্যাব ও এক সেবিকাসহ নতুন করে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৩ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার রাতে বিষয়টি জানিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন।

তিনি জানান, শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত ৬৬ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তি উপজেলার বাস্তা এলাকার বাসিন্দা।

ডা. মীর মোবারক হোসেন জানান, শুক্রবার রাত ১০টা পর্যন্ত আসা ফলাফল অনুযায়ী উপজেলায় আরও ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে র‌্যাব-১০ এর সাত সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স, এক স্টাফসহ এক বাবা-ছেলে রয়েছেন। আক্রান্তদের বয়স ২৩-৬৬ বছরের মধ্যে। তারা উপজেলার বিভিন্ন স্থানে বসবাস করেন।

গত তিনদিনে র‌্যাব-১০ এর মোট ২০ সদস্য আক্রান্ত হয়েছেন বলেও জানান কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার এই কর্মকর্তা। কেরানীগঞ্জ উপজেলায় মোট ১৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com