রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

করোনায় মৃত সাংবাদিকের স্ত্রী-ছেলেও ‘পজিটিভ’, হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৩৫৩ বার পঠিত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক ও ঢাকা রিপোর্টাস ইউনিটির জ্যেষ্ঠ সদস্য হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলের করোনা ‘পজিটিভ’ এসেছে। তাদেরকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সকালে রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) তারিক শিবলী গণমাধ্যমকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তার স্ত্রী ও ছেলের করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসার পরই তাদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গত রাতেই তাদের হাসপাতালে আনা হয়েছে। তারা এখন চিকিৎসাধীন রয়েছেন।’

এর আগে  শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তারিক শিবলী বলেন, ‘আমরাই তার স্ত্রী ও ছেলের করোনা টেস্ট করিয়েছিলাম। টেস্টে তাদের দুই জনেরই ফলাফল পজিটিভ এসেছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক হুমায়ুন কবির খোকন। সেদিন বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরের দিন বুধবার তার মরদেহের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। তিনিই করোনা ভাইরাসে মারা যাওয়া দেশের প্রথম সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com