শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

সংসদীয় কমিটির ক্ষোভ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে উদাসীনতায়

  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৩৬৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: গভীর-অগভীর সমুদ্র থেকে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রমে উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে সমুদ্র থেকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়েছে।

এ সময় দেশের সব জায়গায় সমভাবে গ্যাস সরবরাহ করার পাশাপাশি সারাদেশের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার সুপারিশ করা হয়। এ ছাড়া জ্বালানি খাতে তেলের উপজাত কনডেনসেট প্ল্যান্টগুলোতে পর্যাপ্ত কনডেনসেট সরবরাহ করার সক্ষমতা না থাকলেও নতুন করে কোনো কনডেনসেট প্ল্যান্ট নির্মাণের অনুমতি না দেয়া সুপারিশ করে কমিটি।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার। কমিটির সদস্য মো. আবু জাহির, মো. আলী আজগার, এসএম জগলুল হায়দার, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং বেগম নার্গিস রহমান অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সদস্য মো. আছলাম হোসেন সওদাগর সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ সমুদ্র জয়ের পর এখনও সমুদ্রে গ্যাস উত্তোলন বিষয়ে অগ্রগতি নেই। এ জন্য সংসদীয় কমিটিতে ক্ষোভ প্রকাশ করা হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com