শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ৬৮৮, মৃত্যু ৫ জন

  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ২৫৭ বার পঠিত

 

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১৮২ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৮৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৩ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৪ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলো ১ হাজার ২০৯ জন। নতুন করে তিনটি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখন দেশে মোট ৩৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৩১৫। পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২৬০ জনের । নমুনা সংগ্রহের হার বেড়েছে ২১ দশমিক ১১ শতাংশ। পরীক্ষা বেড়েছে ১৬ দশমিক ৬১ শতাংশ। মোট পরীক্ষা করা হয়েছে ৮৭ হাজার ৬৯৪ জনের।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নিহত পাঁচজনই পুরুষ। এরমধ্যে তিনজন ঢাকার, একজন সিলেটের অন্যজন ময়মনসিংহের। বয়সের হিসেবে নিহতদের তিনজনের বয়স ৬০ বছরের উপরে, একজনের ৫০ থেকে ৬০ বছরের মধ্যে, আরেকজন ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। মোট নিহতদের মধ্যে ৭৩ শতাংশ পুরুষ, ২৭ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৯০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১ হাজার ৬৩৬ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com