শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

হবিগঞ্জের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৪৫ বার পঠিত

হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভির সার্জন ডা. মুখলেছুর রহমান। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর আগে হবিগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাজির করোনা আক্রান্ত হন। জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮ জন।

জেলায় এ পর্যন্ত ৫ চিকিৎসকসহ ১৯ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হন। লকডাউন করা হয়েছে জেলা সদর হাসপাতাল ও লাখাই স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়া সোনালী ব্যাংক ম্যানেজারসহ ৩ সরকারী কর্মকর্তা করোনা শনাক্ত হয়েছেন।

আক্রান্তের দিক থেকে সিলেট বিভাগের মাঝে ভয়াবহ আকার ধারণ করেছে হবিগঞ্জ জেলা। এছাড়া বানিয়াচং, আজমিরীগঞ্জসহ অন্যান্য উপজেলায়ও আক্রান্ত এলাকা লকডাউন করা হয়েছে। এর আগে করোনা আক্রান্ত হয়ে চুনারুঘাটের এক শিশু মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com