মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

ঈদুল ফিতর পর্যন্ত দেশব্যাপী স্বর্ণের দোকান বন্ধ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৯১ বার পঠিত

অর্থনৈতিক প্রতিবেদক : আগামী ঈদুল ফিতর পর্যন্ত দেশব্যাপী স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়।

সংগঠনটি জানায়, করোনা পরিস্থিতিতে দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে এ খাতের নেতাদের সঙ্গে টেলি কনফারেন্সের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে কোনো মার্কেট কমিটি যদি সীমিত পরিসরেও কোনো জুয়েলারি দোকান খোলে, তবে তার দায়ভার উক্ত জুয়েলার্স মালিককেই বহন করতে হবে। এ সংক্রান্ত কোনো জটিলতার জন্য বাজুস দায়ভার নেবে না।

এছাড়া, এ শিল্পকে বাঁচিয়ে রাখতে ক্ষুদ্র, মাঝারি, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্বর্ণ শিল্পীদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com