রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

দুর্ঘটনায় আহত নায়িকা রত্না

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৬৮ বার পঠিত

বিনোদন প্রতিবেদক : করোনার এই সংকটকালে বাসার ছাদে নিয়মিত হাঁটেন চিত্রনায়িকা রত্না। গত মঙ্গলবার ছাদে হাঁটতে গিয়ে পড়ে যান তিনি। এসময় মারাত্মক আঘাত পান। বর্তমানে রত্না তার মায়ের বাসায় বিশ্রামে রয়েছেন।

এ প্রসঙ্গে রত্না বলেন, ‘প্রতিদিন ইফতারের পর বাসার ছাদে ওয়ার্ক আউট করি। এ সময় দৌড়াতে গিয়ে প্লাজোর সঙ্গে কিছু একটা আটকে যাওয়ায় পড়ে যাই। এদিকে ছাদ অমসৃণ। কোনোভাবে নিজের ফেসটা রক্ষা করতে গিয়ে হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে আঘাত পাই। এখনো হাঁটতে পারি না। ডাক্তারের পরামর্শ নিয়ে বাসায় বিশ্রাম নিচ্ছি।’

২০০২ সালে ‘কেন ভালোবাসলাম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান রত্না। সেলিম আজম পরিচালিত এ সিনেমায় ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর কাজী হায়াতের পরিচালনায় ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। ক্যারিয়ারের এক যুগে রত্না অর্ধশত চলচ্চিত্রে অভিনয় করেছেন।

পাশাপাশি তামান্না ফিল্মস নামে প্রযোজনা সংস্থা গড়ে তুলেছেন এই অভিনেত্রী। এই প্রতিষ্ঠানের ব্যানারে মুক্তি পেয়েছে ‘সেদিন বৃষ্টি ছিল’ সিনেমাটি। সর্বশেষ ২০১৪ সালে এই সিনেমায় নায়িকার ভূমিকায় রত্নাকে দেখা যায়। সম্প্রতি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com