শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

পাকিস্তানে একদিনে রেকর্ড করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৭০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :বুধবার পাকিস্তানে করোনাভাইরাস ধরা পড়েছে ১ হাজার ৫২৩ জনের শরীরে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের ঘটনা।

পাকিস্তানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ হাজার ৭৩ জনে, প্রাণহানি হয়েছে ৫৬৪ জনের।

যখন রেকর্ড সংখ্যক মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হচ্ছে, তখন পাকিস্তান সরকার লকডাউন শিথিল করার কথা ভাবছে। ৯ মে থেকে করোনার বিধিনিষেধ তোলার সিদ্ধান্ত আসতে পারে।

অবশ্য পাকিস্তান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (পিএমএ) প্রতিনিধিরা সরকারকে লকডাউনের সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের মতে, মহামারি নিয়ন্ত্রণে আর অন্য কোনো পথ খোলা নেই।

সংগঠনটির প্রেসিডেন্ট ডা. আশরাফ নিজামী বলেছেন, পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। পাকিস্তানে ৫২০ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। হাসপাতালে করোনা রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com