শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

কোহলি-স্মিথের মিল ও অমিল খুঁজে বের করলেন ওয়ার্নার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৯৯ বার পঠিত

এ প্রজন্মের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান ভারতের বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তবে তাদের মধ্যে কে সেরা তা নিয়ে দ্বন্দ্ব চলছেই। কিন্তু স্মিথের সতীর্থ ডেভিড ওয়ার্নার বলছেন, এ দুজনের মধ্যে কোনো তুলনাই চলে না। সম্পূর্ণ বিপরীতধর্মী দুই মেরুর ব্যাটসম্যান কোহলি-স্মিথ।

সম্প্রতি ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের সঙ্গে লাইভে ছিলেন ওয়ার্নার। তাতে বিধ্বংসী অজি ওপেনার বলেন, কোহলি-স্মিথ আমার কাছে বিপরীত চরিত্রের। তাদের খেলার ধরন আলাদা। উভয়ের মধ্যে যথেষ্ট অমিল রয়েছে।

তিনি বলেন, স্মিথ মাঠে নেমে নিজের খেলাটা খেলার চেষ্টা করে। সে ক্রিকেট উপভোগ করে। বড় শট খেলার জন্য মাঠে নামে ও। মাঝ ব্যাটে শট খেলে আনন্দ পায় এ ডানহাতি ব্যাটার।

ওয়ার্নার বলেন, অন্যদিকে বিরাট জানে ক্রিজে সেট হয়ে গেলেই সে দ্রুতগতিতে রান তুলতে পারবে। ও বুঝে, এর ফলে পরে যারা আসবে তাদের জন্য রান তোলার কাজটা সহজ হয়ে যাবে। অধিনায়ক হিসেবে অবগত, ওর দলে অনেক ভালো ক্রিকেটার আছে। তাই বোলারদের মাথায় চড়ে বসে ভারতীয় ব্যাটিং মাস্টার। সোজা ব্যাটে খেলে সে।

কোহলি-স্মিথকে ‘চক অ্যান্ড চিজ’ বলে আখ্যায়িত করেছেন ওয়ার্নার। দুজনের মধ্যে দারুণ মিলও খুঁজে পেয়েছেন তিনি। লিটল ডায়নামাইটখ্যাত ক্রিকেটার বলেন, কোহলি-স্মিথ কখনও আউট হতে চায় না। দুজনই বড় রান করার উদ্দেশ্যে খেলে। ধারাবাহিকভাবে ভালো খেলতে চায় তারা। উভয়ই এক প্রান্ত আগলে রেখে দলীয় ইনিংস গড়তে সহায়তা করে। তাদের মানসিকতা হার না মানা।

ওয়ার্নার বলেন, কোহলি-স্মিথ খেলাটা ধরে। ফলে দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। আর তারা চটজলদি আউট হয়ে গেলে আমাদের নেমে তা সামাল দিতে হয়। এ এক অদ্ভুত ব্যাপার হয়।

উল্লেখ্য, ক্রিকেটবোদ্ধারা বলেন, ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ধরলে যোজন এগিয়ে কোহলি। আর টেস্ট ফরম্যাটের কথা বললে স্মিথের ধারেকাছে আসবে না কেউ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com