মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় নটরডেম কলেজের শিক্ষকের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২৯২ বার পঠিত

ডেক্স: নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার নটরডেম কলেজের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আসার পথে মারা যান তিনি।

নিখিলেশ ঘোষ নামে ৫০ বছর বয়সী ওই শিক্ষক রাজধানীর স্বনামধন্য কলেজটিতে বাংলা পড়াতেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: সুজাউদ্দুল্লাহ রুবেল জানান, গুরুতর নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভোগা অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে নিখিলেশ ঘোষকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।

‘তার অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি,’ যোগ করেন তিনি।

ঢামেকে নেয়ার পথে সোনারগাঁওয়ের কাছে ওই শিক্ষক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

নটরডেম কলেজের অধ্যক্ষ, হেমন্ত পিয়াস রোজারিও সিএসসি শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি নিখিলেশ ঘাষের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com