রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

হোয়াটসঅ্যাপ: ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক কীভাবে করবেন

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২৯২ বার পঠিত

তথ্য-প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগের জনপ্রিয় আরেকটি মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ।

যে কোনো ধরনের যোগাযোগ গোপন রাখতে আগে আইওএস ফোন ব্যবহারকারীদের জন্য একটি বাড়তি সুরক্ষার ব্যবস্থা করেছিল হোয়াটসঅ্যাপ। এনেছিল ফিঙ্গারপ্রিন্ট লক সুরক্ষাব্যবস্থা।

পরে তা অ্যান্ড্রয়েডের বিটা ভার্সন ২.১৯.২২১ (2.19.221) আপডেট করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষার এই বিশেষ ফিচার বাধ্যতামূলক নয়। ব্যবহারকারী চাইলে তার ব্যক্তিগত চ্যাট ফিঙ্গারপ্রিন্ট লক করে সুরক্ষিত রাখতে পারেন।

অ্যান্ড্রয়েডের মার্শমেলো বা তার পরবর্তী ভার্সনে নতুন এই ফিচার কাজ করবে।
মোট তিনটি অপশনে এই হোয়াটসঅ্যাপ ফিচার ব্যবহার করা যাবে।

প্রথম অপশনে হোয়াটসঅ্যাপ বন্ধ করার সঙ্গে সঙ্গে তা লক হয়ে যাবে। দ্বিতীয় অপশনে হোয়াটসঅ্যাপ বন্ধের এক মিনিট পর ও তৃতীয় অপশনে হোয়াটসঅ্যাপ বন্ধের ৩০ মিনিট পর চ্যাট আবার লক হয়ে যাবে।

তৃতীয় অপশনটি ব্যবহার করা হলে একবার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খোলার পর ৩০ মিনিট পর্যন্ত সেটি নিজে থেকে লক হবে না।

যদি গ্রাহক তৃতীয় অপশন ব্যবহার করেন তবে হোয়াটসঅ্যাপ খোলার পর ৩০ মিনিট পর্যন্ত তা নিজে থেকে লক হবে না।

সংস্থার মতে, নতুন এই ফিচারে হোয়াটসঅ্যাপ চ্যাট আরও সুরক্ষিত থাকবে। আপাতত বিটা ভার্সনে চলছে এই ফিচার।

তথ্যসূত্র: জিনিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com