রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

এক পরিবারের ৯ সদস্য করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৭১ বার পঠিত

ডেক্স: নরসিংদীর মাধবদীতে একদিনে সর্বোচ্চ ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৯ জনই এক পরিবারের সদস্য। বাকি দুইজন পুরাতন রোগী বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন। এক ভবনে ৯ জন আক্রান্ত থাকায় ইউসিবি ব্যাংকসহ ওই চারতলা ভবনটি লকডাউন করেছে প্রশাসন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ৬ মে পরীক্ষার জন্য নরসিংদী থেকে ঢাকায় প্রেরণকৃত মোট ৬৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা পজিটিভ ফলাফল আসে। এর মধ্যে ৯ জনই জন মাধবদীর এক পরিবারের সদস্য।

আক্রান্ত এই পরিবারটি মাধবদী বাজার ব্যাংকপট্টির ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ভবনের বাসিন্দা। ইতোমধ্যেই ইউসিবি ব্যাংকসহ ওই চারতলা ভবনটি লকডাউন করেছে প্রশাসন। এ নিয়ে মাধবদীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

এর আগে মাধবদী পৌর এলাকার আলগী মনোহরপুরে এক পরিবারে তিনজন এবং মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুরের একজন করোনা পজিটিভ শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের সবাই বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।

তবে শুক্রবারের ফলাফলে মনোহরপুরের আক্রান্ত পরিবারের তিনজনের মধ্যে একজনের নেগেটিভ এবং বাকি দুজনের পুনরায় পজিটিভ ফলাফল আসে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নরসিংদী সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া বলেন, একই ভবনে ৯ জন করোনা পজেটিভ আসায় ওই ভবনটি লকডাউন করা হয়েছে। ভবনটিতে ইউসিবি ব্যাংকের একটি শাখা থাকায় ওই ব্যাংটিকেও লকডাউনের আওতায় আনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com