শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মাফিয়া,সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি জাতীয় ক্রীড়া পুরস্কাপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প নোয়াখালীতে এমপি শাহজাহানের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর বিশ্বব্যাপী সারের মূল্য বৃদ্ধি, ভেনেজুয়েলা থেকে সার আমদানির অনুমোদন যুক্তরাষ্ট্রের মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল সাংবাদিকদের প্রযোজ্য ক্ষেত্রে ইতিবাচক লেখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাড়ে ২৮ লাখ টাকা দিলো মহিলা ও শিশু মন্ত্রণালয়

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ২৪৯ বার পঠিত

 

নিউজ ডেস্ক: কোভিড-১৯ মহামারী মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৮ লাখ ৪০ হাজার টাকা দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় ও এর অধীন মহিলা বিষয়ক অধিদফতর, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমি ও জয়িতা ফাউন্ডেশনেরে কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ একটি চেকের মাধ্যমে হস্তান্তর করা হয়।

রবিবার (১০ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের নিকট অনুদানের চেক হস্তান্তর করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার এই সময় উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তরের সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তিনি কোভিড-১৯ মোকাবিলায় ত্রাণ তহবিলে মানবিক সহায়তা দেওয়ার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও দফতর-সংস্থার কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com