রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

করোনা: পুলিশ হাসপাতালে ভেন্টিলেটর ও মাস্ক দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ২৬৬ বার পঠিত

নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় পুলিশ হাসপাতালের জন্য আয়ারল্যান্ডের তৈরি তিনটি ভেন্টিলেটর এবং এন-৯৫ মাস্ক দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার (১১ মে) পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের কাছে এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতেও বাংলাদেশ পুলিশের সদস্যরা ফ্রন্টলাইনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সব সদস্যের নিরাপত্তা এবং করোনা আক্রান্তদের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

করোনা আক্রান্ত পুলিশ বাহিনীর সদস্যদের চিকিৎসা ত্বরান্বিত করার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাবা মো. শামসুদ্দিন প্রতিষ্ঠিত রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালের তিনটি ভেন্টিলেটর পুলিশ হাসপাতালে পুলিশ সদস্যের চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। একইসঙ্গে শাহরিয়ার আলমের ব্যক্তিগত উদ্যোগে চীন থেকে ক্রয় করা এন-৯৫ মাস্ক দেন।

এসময় বারিন্দ মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছোট ভাই মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com