শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

২৮ মে বেতন-ভাতা দেওয়া হবে সরকারি চাকুরেদের

  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৩৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মফিউ-উদ্দীন আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি রোববার হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।সরকারি চাকরিজীবীদের মে মাসের বেতন ও ভাতা ২৮ মে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এতে বলা হয়, সরকারি বর্ষপঞ্জি-২০১৯ অনুযায়ী ৫ জুন (চাঁদ দেখা-সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের মে মাসের বেতন-ভাতা ২৮ মে প্রদান করা হবে।

একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও মে মাসের ভাতা ২৮ মে প্রদান করা হবে। বাংলাদেশ ট্রেজারি রুলসের এসআর ১১৩(২) প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com