শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে : ড. রাশেদ আল মাহমুদ অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান

লবণ চাষিদের চার শতাংশ সুদে ঋণ দিতে বিসিকের অনুরোধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২৮৩ বার পঠিত

অর্থনৈতিক প্রতিবেদক : লবণ চাষিদের কৃষিপণ্যের আওতায় রেয়াতি সুবিধায় সহজ শর্তে চার শতাংশ সুদে ঋণ দেওয়ার জন্য কক্সবাজারে অবস্থিত সাতটি ব্যাংকের প্রতি অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিসিক। সম্প্রতি কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) লবণ শিল্প উন্নয়ন কার্যালয় থেকে এ চিঠি দেওয়া হয়েছে।

ব্যাংকগুলো হচ্ছে- সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংক।

মঙ্গলবার (১২ মে) বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিক লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ হাফিজুর রহমান প্রেরিত চিঠিতে বলা হয়, চলতি লবণ মৌসুমে ২৮ হাজার ৭৯১ জন লবণ চাষি ৫৭ হাজার ৭২২ একর জমিতে লবণ চাষ করছেন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দেশের বিভিন্ন শিল্পখাতের ন্যায় লবণ শিল্পখাতও ক্ষতির সম্মুখীন হচ্ছে। সারা দেশে লকডাউনের কারণে স্থানীয় প্রশাসনের নির্দেশনায় ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে লবণ উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ফলে প্রচুর পরিমাণে লবণ উৎপাদন হলেও চাষিরা এর উপযুক্ত মূল্য পাচ্ছেন না। বর্তমানে লবণের মূল্য উৎপাদন খরচের প্রায় অর্ধেক। এতে করে দেশীয় কৃষিভিত্তিক লবণ শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

চিঠিতে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ক্ষুদ্র ও কুটির শিল্পখাতে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের ২০১৯-২০২০ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে দেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলে লবণ চাষিদের সহজ শর্তে ঋণ প্রদানের নির্দেশনা রয়েছে। এতে লবণ চাষকে একটি উপখাত হিসেবেও দেখানো হয়েছে। সামগ্রিক বিবেচনায় সরকার প্রদত্ত সুদ ক্ষতি পুনর্ভরণ করে লবণ চাষিদের জন্য রেয়াতি সুবিধায় চার শতাংশ সুদহারে ঋণ প্রদানের সুযোগ রয়েছে।

এ নীতিমালা এবং করোনার প্রভাবে সৃষ্ট শিল্পখাতের ক্ষতি পুষিয়ে নিতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় কৃষিপণ্যের উৎপাদনে জড়িত লবণ চাষিদের চার শতাংশ সুদে রেয়াতি সুবিধায় (সহজ শর্তে) ঋণ প্রদানের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কক্সবাজার শাখার সহকারী মহাব্যবস্থাপকদের প্রতি বিসিকের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com