শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

৩০ মে পর্যন্ত বাড়ছে সাধারণ ছুটির মেয়াদ

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ২৬৩ বার পঠিত

ছুটির মেয়াদ বাড়ছে ৩০ মে পর্যন্ত। ৬ দিনের সাধারণ ছুটি এবং আট দিনের ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই দফায় মোট ১৪ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা আজ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই আগামীকাল সপ্তম দফায় ছুটির প্রজ্ঞাপন জারি হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১৬ মে শেষ হচ্ছে পঞ্চম দফা ছুটির মেয়াদ। ১৭ থেকে ২০ মে মোট চার দিন কর্ম দিবস।

২১ মে পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি শুক্রবার শনিবার। ২৪ থেকে ২৬ মে ঈদুল ফিতরের ছুটি। আবার ২৭ ও ২৮ মে দুইদিন কর্ম দিবস। এর পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার।

সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চলতি মাস করোনাভাইরাস সংক্রমণে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে বাংলাদেশ। এই অবস্থায় সাধারণ মানুষকে যতটা সম্ভব ঘরে রাখতে পারলে সংক্রমণের ঝুঁকি এবং মৃত্যু ঝুঁকি অনেকটা কমানো যাবে। সে কারণে সরকার সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করলে মানুষকে ঘরে রাখা সম্ভব হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৩০ মে পর্যন্ত ছুটির সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com