শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভ্যানচালকের প্রাণ গেল ট্রাকের ধাক্কায়

  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৩৭৯ বার পঠিত

জেলা প্রতিনিধি,সিটিজেন নিউজ: গাইবান্ধার গোবিন্ধগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় শফি আলম বাবু (২৪ ) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক শফি আলম গোবিন্ধগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ঘোরামারা গ্রামের ফজল আলমের ছেলে।
গোবিন্ধগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ভ্যানচালক শফি আলম বাবু তার ভ্যানে চাল বোঝাই করে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসছিলেন। পথে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হন এবং ভ্যানটি ভেঙে চুরমার হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com