বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

খিলগাঁওয়ে ঠিকাদারকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ২৮৭ বার পঠিত

ডেস্ক: রাজধানীর খিলগাঁওয়ের মাদানী ঝিলপাড় এলাকায় একজন ঠিকাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আবুল বাশার তালুকদার (৩২)। বুধবার (১৩ মে) রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ— পূর্ব শত্রুতার জেরে আবুল বাশারকে স্থানীয় যুবলীগ নেতা ও তার সঙ্গের লোকজন কুপিয়ে হত্যা করেছে।

নিহতের ভাই উজ্জল তালুকদার বলেন, ‘আমার ভাই ঠিকাদারির কাজ করতো। এই এলাকার বেশিরভাগ কাজ করে খিলগাঁও থানা যুবলীগের নেতা সাইফুল। কিছু কাজ পাওয়া নিয়ে কয়েকদিন আগে সাইফুলের সঙ্গে আবুল বাশারের হাতাহাতি হয়। যে জায়গায় হাতাহাতি হয়েছিল এর ১০ গজ দূরে আজকে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে।’

ঘটনাস্থলে উপস্থিত থাকা খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। হত্যার কারণ তদন্তের আগে বলা যাচ্ছে না। এখনও কোনও মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য বাশারের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

নিহতের বড় ভাই উজ্জল তালুকদার জানান, আবুল বাশারকে এলোপাতারি কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানোর জখম রয়েছে।

আবুল বাশার মাদারীপুর জেলার সদর উপজেলার ফোয়াজপুর গ্রামের মৃত মাজেন তালুকদারের ছেলে। তিনি ঢাকার খিলগাঁওয়ের নবীনবাগ এলাকায় থাকতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com